শেষ হলো জমজমাট বিজয়ে প্রযুক্তি মেলা

১২ ডিসেম্বর, ২০২১ ০১:৪৬  
ক্রেতা-দর্শনার্থীদের মুখরতা ভেঙ্গে শনিবার রাতে শেষ হলো ৫দিনের জমজমাট বিজয়ে প্রযুক্তি মেলা ২০২১। রাজধানীর আইডিবি ভবনে অনুষ্ঠিত এই মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইসিটি বিভাগের মুখ্য সচিব এন এম জিয়াউল আলম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি ও উইটসা ভাইস চেয়ারম্যান মোঃ শাহিদ উল মুনীর। এ এল মজহার ইমাম চৌধুরীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যেে উপস্থিত ছিলেন বিসিএস কম্পিউটার সিটির প্রথম সভাপতি ও রায়ন্স আইটির ব্যবস্থাপনা পরিচালক আহমেদ হাসান জুয়েল, সাবেক সভাপতি মজিবুর রহমান স্বপন, এ টি এম রফিক উদ্দিন আহমেদ, স্মার্ট ইন্টারন্যাশনাল কম্পিউটার ভিশন লিমিটেডের পরিচালক আজিম উদ্দিন আহমেদ, এক্সেল টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গৌতম সাহা ও রিশিত কম্পিউটারের ব্যবস্থাপনা পরিচালক সারোয়ার মাহমুদ খান। অনুষ্ঠানে টগি সার্ভিসেস লিমিটেডের পক্ষ থেকে লাকী কুপনে বিজয়ীদের সাতটি বাইসাইকেল উপহার দেয়া হয়। এর বাইরে আরেকটি বাইসাইকেল দেয়া হয় একজন দুঃস্থ বালককে।  পুরস্কৃত করা হয় কুইজ বিজয়ীদের।